২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ছুটি শেষে যোগ না দেওয়ায় চবির শিক্ষককে অপসারণ

শিক্ষা ছুটি শেষ হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে যোগ না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং স্টাডিজ ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপক হাজেরা বেগমকে অপসারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ছুটি শেষ হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে যোগ না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং স্টাডিজ ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপক হাজেরা বেগমকে অপসারণ করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৪৫৫তম সাধারণ সভায় তাকে অপসারণের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হেলালউদ্দিন নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সহকারী অধ্যাপক হাজেরা বেগম ২০০৫ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যান। গত বছর ৩১ জুলাই ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি বিশ্ববিদ্যালয়ে ফেরেননি। এমনকি বিশবিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগও করেননি। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডির জন্য বৃত্তি পাওয়া ১৩ শিক্ষককে ছয় মাসের মধ্যে তাদের গবেষণাপত্র জমা অথবা বৃত্তির টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরা হলেন- বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম মোস্তফা ও ফজিলাতুননেসা, দর্শন বিভাগের অধ্যাপক মো. আফসার আলী ও আবদুল খালেক, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক ও শামসুন্নাহার, প্রাচ্যভাষা বিভাগের সহযোগী অধ্যাপক জ্যোতিষ বড়