২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসা সফল পথে ইসলামী ব্যাংকিং

দেশে ১৯৮৩ সালে ইসলামী ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয় মাত্র ১৪ কোটি টাকা আমানত আর ৬ কোটি টাকার বিনিয়োগের উপর ভর করে। ২৫ বছর পেরিয়ে পাঁচটি প্রধান ইসলামী ব্যাংকের আমানত এখন ২৭ হাজার কোটি এবং বিনিয়োগ ২৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ১৯৮৩ সালে ইসলামী ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয় মাত্র ১৪ কোটি টাকা আমানত আর ৬ কোটি টাকার বিনিয়োগের উপর ভর করে। ২৫ বছর পেরিয়ে পাঁচটি প্রধান ইসলামী ব্যাংকের আমানত এখন ২৭ হাজার কোটি এবং বিনিয়োগ ২৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ইসলামী ব্যাংকিংয়ের ক্রমবর্ধমান প্রসার সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেসরকারি খাতের অন্যান্য ব্যাংকগুলোর তুলনায় ইসলামী ব্যাংকগুলো অনেক বেশি সংগঠিত। মুনাফা বেশি হওয়ায় তাদের স