২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস

নানা কর্মসূচিতে শনিবার (৩১ মে) পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য 'তামাকমুক্ত তারুণ্য- নিরাপদ এবং স্বাস্থ্যকর'। এ দিবস পালনে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 09:50 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচিতে শনিবার (৩১ মে) পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য 'তামাকমুক্ত তারুণ্য- নিরাপদ এবং স্বাস্থ্যকর'। এ দিবস পালনে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আধূনিক (আমরা ধূপপান নিবারণ করি) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথউদ্যোগে শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভা হয়। আধুনিকের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, "আইন থাকা সত্ত্বেও পাবলিক স্থানগুলোতে এখনও প্রকাশ্যে ধূমপান চলছে। বিশ্ববিদ্যালয়ের মতো স্থানগুলোতে সবচেয়ে বেশি সিগারেটের খোসা পড়ে থাকে। ধূমপান নিয়ন্ত্রণে আইন থাকলেও এর কার্যকারিতা শিথিল।" অধ্যাপক মোজাফ্ফর তামাক ও ধূমপানে 'না' বলা শিখতে তরুণ সমাজের প্রতি আহবান জানান। তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরে তদারকি ব্যবস্থা চালু করার পরামর্শ দেন তিনি। আধূনিক জানায়, বিশ্বে প্রতিবছর ৫৪ লাখ মানুষ তামাকজনিত কারণে মারা যায়। তামাকের ব্যবহার বন্ধ করা না গেলে এ সংখ্যা ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ৮০ লাখে দাঁড়াবে। তামাক ব্যবহারের শতকরা ৮০ ভাগ মারা যাবে উন্নয়নশীল দেশগুলোতে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্যাট'র সভাপতি আমানুল্ল