২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের দায়ে ডাক বিভাগের দুই কর্মকর্তার ১০ বছর জেল

অর্থ আত্মসাতের দায়ে ডাক বিভাগের হিসাবরক্ষক জীবন কুমার দাস গুপ্ত ও মো: আবুল কালামকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 07:57 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের দায়ে ডাক বিভাগের হিসাবরক্ষক জীবন কুমার দাস গুপ্ত ও মো: আবুল কালামকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদেরকে দুই লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো: সিরাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার পর মামলার অন্যতম আসামি জীবন কুমার দাস গুপ্ত আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অপর আসামি মো: আবুল কালাম পলাতক রয়েছেন। ২০০৫ সালের ২ জুলাই ডাক বিভাগের (সুপারতদন্ত ১) মো: আনিসুর রহমান বাদি হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কর্মচারীদের ওভারটাইম ভাতা বাবদ এক লাখ ৫৩ হাজার ৮৭৫ টাকা আত্মসাৎ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/আরএ/১৩৪৩ঘ.