২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় গুলি করে ও পিটিয়ে দুই যুবককে হত্যা

পাবনার আতাইকুলা ও ভাঙ্গুড়ায় সন্ত্রাসীরা গুলি করে ও পিটিয়ে দুই যুবককে হত্যা করেছে। নিহতদের একজন হলেন- আতাইকুলা উপজেলার ভুলবাড়িয়া গ্রামের ইব্রাহিম খাঁর ছেলে বকুল খাঁ (৩০)। অপর একজনের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৬ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

পাবনা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা ও ভাঙ্গুড়ায় সন্ত্রাসীরা গুলি করে ও পিটিয়ে দুই যুবককে হত্যা করেছে। নিহতদের একজন হলেন- আতাইকুলা উপজেলার ভুলবাড়িয়া গ্রামের ইব্রাহিম খাঁর ছেলে বকুল খাঁ (৩০)। অপর একজনের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৬ বছর। আতাইকুলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, রোববার রাত দেড়টার দিকে আতাইকুলা থানার ভুলবাড়িয়া গ্রামের ইব্রাহিম খাঁর ছেলে ঘুমন্ত বকুল খাঁকে (৩০) অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ডেকে তুলে বাড়ির উঠোনেই গুলি করে হত্যা করে। একই রাতে ভাঙ্গুড়া উপজেলার মাস্টারপাড়ায় ল্যাবরেটরি ছাত্রাবাসে অজ্ঞাত এক যুবককে (২৬) পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় আতাইকুলা ও ভাঙ্গুড়া থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। লাশ দুটি ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬২৩ ঘ.