২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে দুই খুনের ঘটনায় যশোরে একজন গ্রেপ্তার

রাজধানীর বনানীতে আমেরিকা প্রবাসী ফারুক আহমেদ ও গৃহকর্মী সুমি হত্যায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার যশোরে রাবেয়া বেগম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র‌্যাব যৌথ অভিযান চালিয়ে সদর উপজেলার রূপদিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 04:54 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

যশোর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে আমেরিকা প্রবাসী ফারুক আহমেদ ও গৃহকর্মী সুমি হত্যায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার যশোরে রাবেয়া বেগম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র‌্যাব যৌথ অভিযান চালিয়ে সদর উপজেলার রূপদিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের মেজর সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, হত্যার ঘটনায় রোকেয়া বেগমের সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোকেয়া শহরের বারান্দিপাড়ার মঞ্জুর হোসেনের স্ত্রী। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় সিআইডি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। গত ১৩ এপ্রিল মধ্যরাতে বনানীর ১ নম্বর রোডের একটি বাড়ির তিন তলার একটি ফ্ল্যাটে ফারুক আহমেদ ও গৃহকর্মী সুমীকে হত্যা করা হয়। ফারুক, তার স্ত্রী মিলি, ১৩ বছরের পুত্র এজাজ ফয়সাল এবং সাড়ে তিন বছরের মেয়ে আয়শা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড হোল্ডার। প্রায় দুই বছর আগে তারা বাংলাদেশে চলে আসেন। তখন থেকেই স্বামী স্ত্রী আলাদা থাকতেন। যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেই ফ্ল্যাটে ফারুক ছেলে এজাজকে নিয়ে থাকতেন। স্ত্রী তাদের ছোট মেয়েকে নিয়ে তার এক আত্মীয়ের বাসায় থাকতেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে মিলির সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছিল। এ জন্য তাকে রিমান্ডেও নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/এমএইচবি/২২৪২ ঘ.