মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ২২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস । 'জীববৈচিত্র্য ও কৃষি' স্লোগান নিয়ে এ বছর দিবসটি পালিত হচ্ছে।
বন, জলাভূমি ও অন্যান্য আবাস নির্বিচারে ধ্বংস, চোরা শিকার, এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের জীববৈচিত্র্য চরম হুমকির মুখে বলে বিশেষজ্ঞরা মনে করেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।
পরিবেশ অধিদপ্তরের 'জলবায়ু পরিবর্তন সেল'-এর পরামর্শক ড.শামীম আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছর প্রকাশিত ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) এর চতুর্থ প্রতিবেদনে দক্ষিণ এশিয়াকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের মধ্যে সবচেয়ে বিপন্ন অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়। এতে বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে বিপন্ন দেশ বলা হয়েছে।
ড. শামীম আরা বেগম জানান, জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্রের ওপর যে প্রভাব পড়বে তা হলো- বিস্তৃতিতে (ডিস্ট্রিবিউশন ও রেঞ্জ) পরিবর্তন, বিলুপ্তির মাত্রা বাড়া, প্রজননকাল বদলে যাওয়া ও গাছের ক্ষেত্রে বৃদ্ধির সময় বদলে যাওয়া।
আইপিসিসি সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে গড় বার্ষিক তাপমাত্রা গত মাত্র ১৪ বছরে (১৯৮৫-৯৮) মে মাসে ১ ডিগ্রি সেলসিয়াস এবং নভেম্বর মাসে দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার প্রভাবে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ৮ লাখ ৩০ হাজার হেক্টর আবাদি জমির ক্ষতি হয়েছে। গড় বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । পুনরাবৃত্তি ঘটছে দীর্ঘ মেয়াদী বন্যার।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের কৃষি ও জীববৈচিত্র্যে প্রভাব পড়বে সবচেয়ে বেশি। ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাদি জমির সঙ্কটের সঙ্গে পাল্লা দিয়ে উজানের পানি সরবরাহও কমে যাবে আগামীতে। এতে করে আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে বিশাল জনগোষ্ঠীর খাদ্য সংকট মোকাবেলায় মারাত্মক রূপ নেবে।
পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক (আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ২০-৩০ বছরে দেশে পানি প্রবাহ কমে যাবে। উজানে চীন ও ভারত নিজেদের মরু এলাকায় পানি সরবরাহে উদ্যোগ নিচ্ছে। এতে বাংলাদেশে প্রয়োজনীয় পানি প্রবাহের অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষি ও জীববৈচিত্র্য।"
জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা ব্যাপক হতে পারে দেশের নীতিনির্ধারক মহল তা অনুধাবন করছেন না মন্তব্য করে তিনি বলেন, "এখনই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিলে ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা কেটে যাবে।"
পরিসংখ্যান ব্যুরো ও কৃষি স
bdnews24