২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত জঙ্গি সংগঠন নয়: বার্কস-রাগলস

যুক্তরাষ্ট্রের উপ সহকারী মন্ত্রী এরিকা বার্কস-রাগলস রোববার বলেছেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী এদেশের মানুষেরই একটি অংশের প্রতিনিধিত্ব করছে। জঙ্গিবাদকে উসকানি দেয় এমন কোনো কাজ তারা করছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের উপ সহকারী মন্ত্রী এরিকা বার্কস-রাগলস রোববার বলেছেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী এদেশের মানুষেরই একটি অংশের প্রতিনিধিত্ব করছে। জঙ্গিবাদকে উসকানি দেয় এমন কোনো কাজ তারা করছে না। সন্ধ্যায় রাজধানীর আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় এরিকা এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের উপ সহকারী মন্ত্রী বলেন, "জামায়াত এ সমাজেরই একটি অংশের প্রতিনিধিত্ব করছে। একটি দল হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডও চালাচ্ছে তারা।" তিনি বলেন, "জঙ্গি পথে সরকারকে উৎখাতের কোনো মতাদর্শকে জামায়াত মদদ দিচ্ছে না। জঙ্গি কর্মকাণ্ডেও তারা জড়িত নয়।" যুক্তরাষ্ট্র সরকার জামায়াতকে একটি 'মডারেট ইসলামিক পার্টি' হিসেবে চিহ্নিত করেছে