২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ব্যবসায়ী এসিডদগ্ধ

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার ভোরে রাজধানীর কাঁটাবনে শফিকুল ইসলাম (৩২) নামে এক প্রিন্টিং ব্যবসায়ী এসিডদগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার বুকের দু'পাশ ঝলসে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার ভোরে রাজধানীর কাঁটাবনে শফিকুল ইসলাম (৩২) নামে এক প্রিন্টিং ব্যবসায়ী এসিডদগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার বুকের দু'পাশ ঝলসে গেছে। শফিকুল কাঁটাবনের ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটের 'শফিক প্রিন্টার্স' এর মালিক। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। আহত শফিক বিডিনিউজ টোয়েন্টোফোর ডটকমকে বলেন, তার খালাতো ভাই জাকির বেশ কয়েক বছর আগে বিদেশে যাওয়ার জন্য জমি বন্ধক রেখে তার কাছ থেকে এক লাখ টাকা নেন। পরে দেশে ফিরে টাকা পরিশোধ না করেই জমি ফেরত চান। জমি ফেরত না দেওয়ায় বুধবার ভোর সোয়া ৬টার দিকে খালাতো বোন ফাতেমা বেগম, তার স্বামী সাহাবুদ্দিনসহ আরো দুজনকে নিয়ে জাকির দোকানে এসে প্রথমে ছুরিকাঘাত করে ও পরে এসিড ছুড়ে মারে বলে অভিযোগ করেন শফিকুল। তারা দোকানের ক্যাশবাক্সের টাকা ও ওই জমির দলিলও নিয়ে যায় বলেও দাবি করেন তিনি। শাহবাগ থানার উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি ও এসিডের পাত্র উদ্ধার করেছে। তাৎক্ষণিকভঅবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/জেকে/২১৩০ ঘ.