ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব হাসান মাহমুদ দেলওয়ারকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যোগদানের তারিখ থেকে হাসান মাহমুদ দেলওয়ার তিন বছরের জন্য বিটিআরসির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এমএম/২০৫৮ ঘ.
bdnews24