২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার দায়ে তিতাসের কর্মকর্তার ৩ বছরের সাজা

পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিতাস গ্যাসের কর্মকর্তা মো. শহীদ মিঞাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিতাস গ্যাসের কর্মকর্তা মো. শহীদ মিঞাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৭ এর বিচারক মো. সিরাজুল হক বুধবার এ রায় ঘোষণা করেন। রায়ে ঘুষের পাঁচ হাজার টাকা এবং এটি লেনদেনে ব্যবহৃত মোবাইল ফোন রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। গত বছরের ৬ মে আসামির বিরুদ্ধে রাজধানীর শ্যামপুর থানায় মামলাটি দায়ের করেন কোয়ালিটি রি-রোলিং মিলস এর ব্যবস্থাপনা পরিচালক এবাদুল্লাহ আল মামুন। এতে অভিযোগ করা হয় গ্যাস সংযোগ দেওয়ার নাম করে আসামি তার কাছে পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন। এরপর র‌্যাব সদস্যরা ঘুষের টাকাসহ শহীদ মিঞাকে হাতেনাতে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএ/১৯২০ ঘ.