২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় জেআরসির পানি পর্যবেক্ষণ

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা বুধবার পদ্মা নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

কুষ্টিয়া, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা বুধবার পদ্মা নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করেছেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাবনা বিভাগের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। উভয় দেশের কর্মকর্তারা দুপুর ১২টার স্পিডবোটযোগে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের ১০ হাজার ফিট উজানে গিয়ে পানি প্রবাহ পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকারী দলটি দুপুর ২টার সময় নদী থেকে ফিরে এসে কুষ্টিয়ার ভেড়ামারায় বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন। ভারতের পক্ষে ছিলেন যৌথ নদী কমিশনের (গঙ্গা) কমিশনার এসপি কাকরান। বৈঠকে যৌথ নদী কমিশনের সিনিয়র জয়েন্ট কমিশনার ভারতের রবি শঙ্কর, ডেপুটি কমিশনার প্রবীণ কুমার, যৌথ নদী কমিশনে বাংলাদেশের পরিচালক সেলিম ভূঁইয়া, পাউবোর নির্বাহী প্রকৌশলী মোজাফ্ফর হোসেন, কবিবুর রহমান, জিকে সেচ প্রকল্পের প্রকল্প পরিচালক আকতার হোসেনও উপস্থিত ছিলেন। তবে বৈঠকের আলোচনার বিষয়ে কোনও দেশের কর্মকর্তারাই সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০০ ঘ.