২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে কাজী শামীম (৩৬) নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ রায় দেন। এ সময় অভিযুক্ত কাজী শামীম আদালতে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

বাগেরহাট, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে কাজী শামীম (৩৬) নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ রায় দেন। এ সময় অভিযুক্ত কাজী শামীম আদালতে উপস্থিত ছিলেন। বাগেরহাট শহরের খারদ্বার এলাকার মৃত মোস্তাজাত কাজীর ছেলে কাজী শামীম তার স্ত্রী কাজল বেগমকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর রাতে কাজলকে নিয়ে বাগেরহাটে আসেন শামীম। ভোররাতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর তিনি ঘরের দরজায় তালা দিয়ে আবার ঢাকা চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন প্রতিবেশী তার আকস্মিক উপস্থিতি এবং চলে যাওয়ার চেষ্টায় সন্দেহবশত তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে তালাবদ্ধ ঘর থেকে কাজলের লাশ উদ্ধার করে। ২৯ সেপ্টেম্বর শামীমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করে বাগেরহাট সদর থানা পুলিশ। পরে শামীম আদালতে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন। তিনি জানান, সম্পর্কের অবনতি ঘটার এক পর্যায়ে পরিকল্পিতভাবে হত্যা করেন তিনি স্ত্রী কাজলকে। ২০০৬ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৬ ঘ.