২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত সরকারই যথেষ্ট নয়: আগা খান

সমাজের উন্নয়নে জন্য শুধু একটি দুর্নীতিমুক্ত সরকারই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন সফররত ইসমাইলী মুসলিম সম্প্রদায়ের ইমাম প্রিন্স করিম আগা খান। এর পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক ব্যবস্থা ও বিচার বিভাগের দুর্নীতিও সমাজের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আর দুর্নীতির কারণে গ্রামের মানুষরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 09:59 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজের উন্নয়নে জন্য শুধু একটি দুর্নীতিমুক্ত সরকারই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন সফররত ইসমাইলী মুসলিম সম্প্রদায়ের ইমাম প্রিন্স করিম আগা খান। এর পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক ব্যবস্থা ও বিচার বিভাগের দুর্নীতিও সমাজের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আর দুর্নীতির কারণে গ্রামের মানুষরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার বসুন্ধরা সিটিতে আগা খান ফাউন্ডেশনের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আগা খান এই কথা বলেন। তিনি বলেন, "শুধু সরকারের মধ্যে দুর্নীতি বা জালিয়াতির অনুপস্থিতিই যথেষ্ট নয়।" প্রিন্স আগা খান বলেন, "ওষুধ খাতে জালিয়াতি, শিক্ষা খাতে জালিয়াতি, অর্থনৈতিক সেবায় জালিয়াতি, সম্পত্তির অধিকারে জালিয়াতি, আইন প্রয়োগকারী সংস্থা বা আদালতের জালিয়াতি সমাজের অগ্রগতিতে নাটকীয় নেতিবাচক প্রভাব ফেলে।" তিনি বলেন, "এটা বিশেষ করে গ্রামীণ পরিবেশের নিয়তি। যেখানে দুর্নীতির চিত্র প্রায়ই প্রকাশিত হয় না, ফলে শুধরানোও হয় না। কিন্তু জীবনের অনিবার্য পরিণতি হিসেবে নেমে আসে সাধারণ মানুষের জীবনে।" আগা খান বলেন, এসব কারণে আগা খান একাডেমী শিক্ষার্থী ও শিক্ষকদের নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেবে। তিনি বলেন, "বাংলাদেশ হলো প্রথম মুসলিম দেশ যেখানে আমরা নতুন একাডেমী (আগা খান) ফাউন্ডেশনের ভিত্তি স্থাপন করলাম।" ঢাকার আগা খান একাডেমী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে শিক্ষা দেবে বলে তিনি জানান। প্রিন্স করিম আগা খান বলেন, "তাদের (শিক্ষার্থী) দুটি ভাষায় পারদর্শী হতে হবে। বাংলাদেশের শক্তিশালী উপাদান নিজস্ব পরিচয় ও মূল্যবোধ বিকাশে আমাদের শিক্ষার্থীরা সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি, কলা ও সংগীত, ধর্ম ও দার্শনিক চিন্তার দুয়ার খুলে দিতে প্রস্তুত থাকবে।" অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, গণমাধ্যম রাজনীতির প্রচার নিয়ে ব্যস্ত। তাদের কিছুটা হলেও নৈতিকতার বিষয়ে দৃষ্টি দেওয়া দরকার। নৈতিকতার ভিত্তিতে সমাজ গঠনের জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। বসুন্ধরা সিটিতে প্রস্তাবিত আগা খান ফাউন্ডেশন আগামী দু'বছরের মধ্যে নির্মিত হবে। এটি নির্মাণে আগা খান ফাউন্ডশন ৫০ মিলিয়ন ডলার ব্যয় করবে। আগা খান একাডেমির নির্মাণ কাজ শেষ হওয়ার পর দক্ষিণ ও মধ্য এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ১৪টি দেশে স্থাপিত মোট ১৮টি বিশ্ব মানের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের নেটওয়ার্কের একটি অংশে পরিণত হবে এটি। ২০০৩ সালে কেনিয়ার মোম্বাসায় প্রথম আগা খান একাডেমি প্রতিষ্ঠিত হয়। এছাড়া তাঞ্জানিয়া, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, মাদাগাস্কার, মালি, মোজাম্বিক, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কিরঘিজস্তান ও সিরিয়ায় এ ধরনের একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে তাদের। শিয়া মুসলমানদের ইসমাইলি স