২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্ট্রি বর্জ্য আপদ নয়, সম্পদ: মানিকলাল সমাদ্দার

বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিকলাল সমাদ্দার বলেছেন, পোল্ট্রি লিটার (বর্জ্য) আপদ নয়, সম্পদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 06:11 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

গাজীপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিকলাল সমাদ্দার বলেছেন, পোল্ট্রি লিটার (বর্জ্য) আপদ নয়, সম্পদ। তিনি বলেন, "পোল্ট্রি খামার এলাকায় এর বর্জ্য থেকে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করলে শুধু যে মূল্যবান জ্বালানি সাশ্রয় হবে তা নয়, পরিবেশও রক্ষা পাবে।" সোমবার গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ডগরি এলাকায় বায়োগ্যাস প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। "পোল্ট্রি লিটারের সাহায্যে বায়োগ্যাস উৎপাদানের মাধ্যমে গ্রামীণ মহিলাদের আয় বর্ধন" প্রকল্পের উদ্বোধন উপলক্ষে ডগরি গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। প্রধান অতিথি বায়োগ্যাস চুল্লি জ্বালিয়ে প্রকল্পের উদ্বোধন করেন। গাজীপুরের জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস এম ওয়াহিদুজ্জামান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মাহমুদ হাসান, ওই প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আহমেদুর রহিম এবং ড. এইচ এম মোস্তাইম বিল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০০৪ ঘ.