২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার সীমান্তে ইছামতি নদীতে নৌকাডুবিতে তিনজনের মৃত্যু

সাতক্ষীরা সীমান্তে সোমবার ভোররাতে ইছামতি নদীতে নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

সাতক্ষীরা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সীমান্তে সোমবার ভোররাতে ইছামতি নদীতে নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন। বিডিআর জানিয়েছে নিহতদের বাড়ি জেলার কালিগঞ্জ উপজেলায়। তারা কয়েক বছর আগে ভারতের মুম্বাইয়ে চলে যায় এবং সেখানে থাকেন। ভারত থেকে কালিগঞ্জে আসার সময় নৌকা ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- হামিদা বানু (৫০), তার ছেলে আব্দুল হামিদ (৩০) ও ছেলে বউ নাসরিন বেগম (২৫)। এছাড়া আব্দুল হামিদের একমাত্র শিশুকন্যা হোসনে আরা ও আকিলা আক্তার নয়ন নামে আরও একজন নিখোঁজ রয়েছেন। বিডিআর ৭ ব্যাটেলিয়নের অধিনায়ক মেজর আলমগীর দেওয়ান জানান, সোমবার ভোররাতে দালালদের সহায়তায় কয়েক জন ভারতীয় নাগরিক নদীপথে বাংলাদেশে আসছিলেন। ইছামতির নদীর মোস্তফাপুর এলাকায় বাংলাদেশ অংশে নৌকা উল্টে গেলে তিনজন ডুবে মারা যান। পরে ভারতীয় অংশের নদীতে তাদের তাদের লাশ ভেসে উঠলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ সদস্যরা উদ্ধার করে। তিনি জানান, এ ঘটনায় বিএসএফের সঙ্গে তাদের চিঠি আদান প্রদান হয়েছে। বিএসএফ দাবি করেছে নিহত ও নিখোঁজরা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১১৭ ঘ.