২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী, শামসুলের সঙ্গে কারাগারে দেখা করলেন স্ত্রী সন্তানরা

গ্যাটকো দুর্নীতি মামলায় কারাগারে আটক সাবেক জোট সরকারের দুই মন্ত্রী মতিউর রহমান নিজামী ও শামসুল ইসলামের সঙ্গে সোমবার বিকেলে দেখা করেছেন তাদের পরিবারের সদস্যরা। কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সোয়া ৫টার দিকে নিজামীর পরিবারের পাঁচ সদস্য কারাগারে আসেন। নিজামীর সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা সময় কাটান তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় কারাগারে আটক সাবেক জোট সরকারের দুই মন্ত্রী মতিউর রহমান নিজামী ও শামসুল ইসলামের সঙ্গে সোমবার বিকেলে দেখা করেছেন তাদের পরিবারের সদস্যরা। কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সোয়া ৫টার দিকে নিজামীর পরিবারের পাঁচ সদস্য কারাগারে আসেন। নিজামীর সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা সময় কাটান তারা। কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজামীর পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন স্ত্রী শামসুন্নাহার নিজামী, ছেলে নাইমুর রহমান, মেয়ে মহসীনা ফাতেমা, জামাতা সাইফুল্লাহ মনসুর ও ভাতিজা মোহাম্মদ আলী। এর আগে সাবেক জোট সরকারের মন্ত্রী শামসুল ইসলামের সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা। কারাধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, শামসুল ইসলামের স্ত্রী, ছেলে ও দুই মেয়েসহ পরিবারের পাঁচ সদস্য বিকাল সাড়ে তিনটার দিকে কারাগারে আসেন। আধঘণ্টা কথা বলার পর শামসুল ইসলাম নিজেই চলে যান। গ্যাটকো দুর্নীতি মামলার পরোয়ানাভুক্ত আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে রোববার রাতে তার মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া একই মামলার আরেক আসামি সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা শামসুল ইসলাম রোববার দুপুরে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএ/২০১০ঘ.