২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই ব্যবসায়ীকে গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই

সদর উপজেলার ঢাকা বাইপাস সড়কের ভোগড়া এলাকায় রোববার দুপুরে দুই ব্যবসায়ীকে গুলি করে ছিনিয়ে নিয়েছে ১৯ লাখ টাকা। আহত দ্ইু ব্যবসায়ী হলেন- নবীন (৪০) ও মোসলেম সিকদার (৪০)। এদের ঢাকা মেডিকেল কলেজ হামপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

গাজীপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ঢাকা বাইপাস সড়কের ভোগড়া এলাকায় রোববার দুপুরে দুই ব্যবসায়ীকে গুলি করে ছিনিয়ে নিয়েছে ১৯ লাখ টাকা। আহত দ্ইু ব্যবসায়ী হলেন- নবীন (৪০) ও মোসলেম সিকদার (৪০)। এদের ঢাকা মেডিকেল কলেজ হামপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ীদের বরাত দিয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান- নবীন, মোসলেম ও গোলাম মাওলা কায়েস নামের তিন ব্যবসায়ী পুরনো ঢাকার মৌলভীবাজার থেকে একটি প্রাইভেট কারে গাজীপুরের সফিপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে ইউনাইটেড লিমিটেড থেকে তাদের পুরনো লোহা কেনার কথা। এজন্য তাদের সঙ্গে ১৯ লাখ টাকা ছিল। পথে হাতিরপুল থেকে তাদের সঙ্গে গাড়িতে ওঠেন ইউনাইটেড লিমিটেডের ব্যবস্থাপক মো. সেলিম (৩৫)। তাদের গাড়ি ভোগড়া এলাকায় পৌঁছালে আরেকটি প্রাইভেট কার তাদের গতিরোধ করে। ওই গাড়ি থেকে ৫/৬ জন দুর্বৃত্ত নেমে নবীন ও মোসলেমকে পায়ে গুলি করে ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ জানতে পেরেছে সফিপুর এলাকায় ইউনাইটেড লিমিটেড নামে কোনো শিল্প প্রতিষ্ঠান নেই। মো. সেলিম নিজেকে ব্যবসায়ী পরিচয় দিলেও সে আসলে ছিনতাইকারী দলে সদস্য।" এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৪ ঘ.