২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে জবিতে বিক্ষোভ

সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সেমিস্টার পদ্ধতির শিক্ষার্থীরা। এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সেমিস্টার পদ্ধতির শিক্ষার্থীরা। এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে। বেলা ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী মিছিল বের করে। মিছিলটি কলা ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে পরিসংখ্যান তৃতীয় সেমিস্টারের ছাত্র শাকিল আহমেদ বলেন, "আমাদের ছয় মাসের সেমিস্টার বার মাসেও শেষ হয়নি। সেমিস্টারের কোন সুনির্দিষ্ট নিয়ম পর্যন্ত নেই।" তিনি দাবি করেন, "বিভাগ গুলোতে কোন ভাল শিক্ষক নেই, নেই কোন লাইব্রেরি ও সেমিনার। এভাবে চলতে থাকলে আমাদের চার বছরের স্নাতক কোর্স আট বছরেও শেষ হবে না। তাই আমরা অবিলম্বে সেমিস্টার পদ্ধতির বাতিল চাই।" শনিবারের মধ্যে সেমিস্টার পদ্ধতি বাতিলে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষার্থীরা। ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে এ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতি চালু হয়। এ পর্যন্ত ৩টি ব্যাচে প্রায় ১২ হাজারের মতো শিক্ষার্থী পড়ছেন। অন্যদিকে, বর্ষ পদ্ধতিতে চারটি ব্যাচে রয়েছেন প্রায় ১৬ হাজার শিক্ষার্থী। উপাচার্য ড. এস এ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। আশা করি এ থেকে উত্তরণ সম্ভব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএ/১৭৩৫ ঘ.