ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের দায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এটিএম সারোয়ারকে ১৩ বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
স্বামীর অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার দায়ে সারোয়ারের স্ত্রী নাজমা সারোয়ারকেও তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। (বিস্তারিত আসছে)
বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম এ রায় দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/এমএ/১৭১০ ঘ.
bdnews24