২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে বাংলাদেশ রাষ্ট্রদূতের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতার অপব্যবহর, রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও অনিয়মের অভিযোগে আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম নাজিমউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর শাহবাগ থানায় বুধবার মামলাটি করেন কমিশনের উপপরিচালক আব্দুল্লাহ আল জাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহর, রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও অনিয়মের অভিযোগে আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম নাজিমউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর শাহবাগ থানায় বুধবার মামলাটি করেন কমিশনের উপপরিচালক আব্দুল্লাহ আল জাহিদ। এতে অভিযোগ করা হয়, নাজিমউল্লাহ আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের ভবন ভাড়া, মালামাল কেনায় অনিয়ম, মালী নিয়োগ এবং নিজের ব্যক্তিগত কাজে সরকারি তহবিল থেকে টাকা উত্তোলন করেছেন। এতে প্রাথমিকভাবে প্রায় ২১ লাখ টাকা ক্ষতি ও অনিয়ম ধরা পড়েছে। অভিযোগে আরও বলা হয়, আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের জন্য যে বাসা ছিল সেটা ছেড়ে দিয়ে নাজিমউল্লাহ নিজের পছন্দমত বাসা ভাড়া করেন। একই সঙ্গে তিনি দুজন মালি নিয়োগ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। নাজিমউল্লাহর বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ এবং দ্বণ্ডবিধির ৪০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৯৫৫ ঘ.