২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কলেজের ১৬ শ' শিক্ষকের পদোন্নতি

সরকারি কলেজের প্রভাষক ও সহকারি অধ্যাপক পর্যায়ের ১৬ শ' শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে। দু'একদিনের মধ্যে এই বিষয়ে পরিপত্র জারি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কলেজের প্রভাষক ও সহকারি অধ্যাপক পর্যায়ের ১৬ শ' শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে। দু'একদিনের মধ্যে এই বিষয়ে পরিপত্র জারি করা হবে। বুধবার ভারপ্রাপ্ত শিক্ষা সচিব আশরাফুল মকবুল জানান, পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে এক হাজারের বেশি প্রভাষক রয়েছেন। এ ছাড়া সহকারী অধ্যাপক রয়েছেন ছয় শ'র মতো। তিনি জানান, পদোন্নতি পেয়ে প্রভাষকরা সহকারী অধ্যাপক এবং সহকারী অধ্যাপকরা সহযোগী অধ্যাপক হবেন। আজ কালের মধ্যে এই বিষয়ে পরিপত্র জারি করা হতে পারে বলেও জানান ভারপ্রাপ্ত শিক্ষা সচিব আশরাফুল মকবুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এমএ/১৮৪৫ ঘ.