২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক সার সিমেন্ট ও পর্যটন খাতে বিনিয়োগ করতে চায় ওরাসকম

বাংলাদেশে ব্যাংকিং খাতে বিনিয়োগ করতে চায় মিশরীয় শিল্প উদ্যোক্তা গ্র"প ওরাসকম। সিমেন্ট, সার, পর্যটন শিল্পেও আগ্রহ প্রকাশ করেছে এ প্রতিষ্ঠান। এছাড়া টেলিযোগাযোগ খাতে আরও ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগর পরিকল্পনা রয়েছে গ্র"পটির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ব্যাংকিং খাতে বিনিয়োগ করতে চায় মিশরীয় শিল্প উদ্যোক্তা গ্র"প ওরাসকম। সিমেন্ট, সার, পর্যটন শিল্পেও আগ্রহ প্রকাশ করেছে এ প্রতিষ্ঠান। এছাড়া টেলিযোগাযোগ খাতে আরও ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগর পরিকল্পনা রয়েছে গ্র"পটির। ওরাসকম টেলিকম হোল্ডিং এর চেয়ারম্যান নাগিব সাউইরিস মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানান। এদিন সকালে বাংলাদেশে আসেন নাগিব সাউইরিস। দুপুরে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে গ্র"পটির কোম্পানি বাংলালিংক কার্যালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিকালে হোটেল র‌্যাডিসনে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলমের সঙ্গে বৈঠক করেন। র‌্যাডিসনে বৈঠক শেষে নাগিব সাউইরিস সাংবাদিকদের বলেন, "বাংলাদেশে টেলিযোগাযোগ খাত ছাড়াও অন্য সেক্টরে বিনিয়োগ করতে চাই। আমরা বাংলাদেশে ব্যাকিং খাতে বিনিয়োগে আগ্রহী। ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ইতিমধ্যেই নতুন লাইসেন্সের জন্য আবেদন করেছি। বাংলাদেশে প্রবাসীরা টাকা পাঠায়। অনুমোদন পেলে নিরাপদে ও সহজে গ্রাহকদের কাছে টাকা পৌঁছে দিতে পারব।" এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্যাস প্রাপ্তি সাপেক্ষে সার ও সিমেন্ট শিল্পে বিনিয়োগ করতে চাই। পর্যটন শিল্পে বিনিয়োগের চিন্তা আছে। সাউইরিস জানান, ওরাসকম এপর্যন্ত বাংলাদেশে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। টেলিযোগাযোগ খাতে চলতি বছরে আরও ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করব। চলতি বছরেই বাংলালিংকের গ্রাহক সংখ্যা ১০ মিলিয়ন ছাড়িয়ে যাবে। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশে মোবাইল ফোনের বাজার একই রকম। তবে পাকিস্তানে তাদের কোম্পানি মবিলিংকের ৩৩ মিলিয়ন গ্রাহক আছে। তিনি জানান, বাংলালিংকের সঙ্গে নতুন কোনও প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনা নেই। সাউইরিস দাবি করেন, ভিওআইপি ব্যবসার সঙ্গে বাংলালিংকের কেউ জড়িত না। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নাগিব সাউইরিসের সঙ্গে বৈঠক শেষে বিটিআরসির চেয়ারম্যাম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম বলেন, ওরাসকম বাংলাদেশে সাবমেরিন কেবল এবং অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক বিষয়ে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএইচ/এমএইচবি/২২০৯ ঘ.