২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্র ও মাদকসহ ১১ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা অস্ত্র ও মাদকসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা অস্ত্র ও মাদকসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। র‌্যাব- ৩ এর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট জারওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যায় নিউ মার্কেট থানা এলাকার রাইজিং সান হোটেলে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এরা হলো বিপ্লব (৩৫), ফারখ আহম্মেদ (৩১), বাবু মিয়া (৩২) ও নাদিম (২৮)। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়। র‌্যাবের আরেকটি দল সোমবার রাতে মতিঝিল থানার বক্সিবাগ এলাকা থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও তিনটি গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এরা হলো আব্দুল্লাহ-আল মামুন (২৫) ও আলী হোসেন (৫৫)। একই রাত এবং মঙ্গলবার সকালে খিলগাঁও ও সবুজবাগ থানা এলাকায় অভিযানে চালিয়ে ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা ও প্যাথেড্রিনসহ পাঁচ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আটক পাঁচজন হলো- মো. জহির (২০), মো. মামুন (১৮), মো. এনামুল (৩৩), মো. ইমরান (২২) ও মো. লিটন (৩৯)। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/