ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় সংসদ নির্বাচনী আসনের সীমানা পুন:নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমদের বেঞ্চে ঢাকা-২ নবাবগঞ্জ আসনের বিনপির দলীয় সাবেক সাংসদ আবদুল মান্নান রিটটি দায়ের করেন ।
দুপুর ২টায় রিটটির ওপর শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামীকাল করা হয়েছে।
রিটটির ওপর শুনানি করবেন আইনজীবী খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ।
গত ২৯ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদের ১৩৩ আসনের সীমানা পুন:নির্ধারণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১২৪৭ঘ.
bdnews24