২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১৪টি বোমাসহ দুজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইব্রহিমপুর মোল্লারটোলা গ্রাম থেকে শনিবার সকালে ১৪টি বোমাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

চাঁপাইনবাবগঞ্জ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইব্রহিমপুর মোল্লারটোলা গ্রাম থেকে শনিবার সকালে ১৪টি বোমাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- মোল্লারটোলা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে দুলাল (২৬) ও চর ইসলামপুর গ্রামের মৃত আব্দুল বাসেদের ছেলে খাইরুল ইসলাম (৪০)। র‌্যাব-৫ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বোমা বেচাকেনার খবর পেয়ে সকাল পৌনে ৬টার দিকে র‌্যাবের একটি দল ওই এলাকায় চালায়। ওই সময় দুলাল ও ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে একটি বাঁশ ঝাড়ে প্লাস্টিকের বালতির ভেতর পাওয়া যায় ১৪টি বোমা। গ্রেপ্তারকৃত দুই জনকে বোমাসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানার কর্তব্যরত র্কমকর্তা উপ-সহকারী পরিদর্শক (এএসআই) গোলাম রব্বানী জানান, গ্রেপ্তারকৃত দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ১২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার: র‌্যাব ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ শহরের আজাইপুর মহল্লার মতিনের ছেলে দুলু (৪০)। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম রব্বানী জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ধুমি হায়াতপুর গ্রামের আব্দুল বাসেতের বাড়ির কাছে গাঁজা বিক্রির সময় দুই কেজি গাঁজাসহ দুলুকে গ্রেপ্তার করে র‌্যাব। অপর অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযানে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর গরুর হাট থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা গোলাম রব্বানী জানান। দুটি ঘটনায় আলাদা মামলা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৬ ঘ.