ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি উপদেষ্টা ড. সি এস করিমের গাড়িবহরের একটি গাড়ি উল্টে গিয়ে বৃহস্পতিবার রাতে সাংবাদিকসহ দু'জন সামান্য আহত হয়েছেন। উপদেষ্টা হবিগঞ্জে কৃষি পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন।
আহতরা হলেন নয়াদিগন্তের প্রতিবেদক আশরাফ আলী ও উপদেষ্টা সি এস করিমের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা হাসিনুর রহমান।
গাড়ির অন্যতম আরোহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কাজী শেহরীন হক তিন্নি জানান, হবিগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলায় নারায়ণপুরে তাদের জিপটি বৃষ্টির মধ্যে সড়কের ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন তাদের গাড়ির ভেতর থেকে উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এসকে/২২০১ ঘ.
bdnews24