ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অন্য আসামীদের মধ্যে রয়েছেন এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমির খসরু মাহমুদ চৌধুরী ও এ কে এম মোশারফ হোসেন প্রমুখ।
বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রশাসন) হানিফ ইকবাল জানান, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় খালেদা জিয়াসহ ২৪ জনকে আসামি করে এ দুর্নীতি মামলায় অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে।
গত ৭ দিনের মধ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দ্বিতীয় মামলায় অভিযোগপত্র অনুমোদন করলো দুদক। এর আগে ৩০ এপ্রিল নাইকো দুর্নীতি মামলায় প্রথমবারের মত অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। গ্যাটকো মামলা দায়েরের পরই কয়েক ঘন্টার মধ্যে খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়েছিল।
হানিফ ইকবাল জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আসামিরা পরস্পর যোগসাজসে গ্যাটকোকে কাজ পাইয়ে দিয়ে ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন। এছাড়াও সাবেক নৌ পরিবহনমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন ও কোকো ঠিকাদারের কাছ থেকে দুই কোটি ১৯ লাখ ৯৯ হাজার ৭৩৬ টাকার আর্থিক সুবিধা গ্রহণ করেছেন।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লে
bdnews24