ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে মঙ্গলবার রাতে বাসের ধাক্কায় বেবি ট্যাক্সির চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। বাগেরহাটে সোমবার রাতে রাস্তার পার হতে গিয়ে মারা গেছেন এক কৃষক।
সাভার প্রতিনিধি জানান, নবীনগর-কালিয়াকৈর সড়কে সাভারের পলাশবাড়ি এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বেবি ট্যাক্সির চালক ও এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে বাসের অন্তত ২০ যাত্রী।
নিহতরা হলেন- ধামরাই এলাকার বাদশা মিয়া (৪০) ও যাত্রী স্বপ্না (২০)। আহতরা সাভারের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন।
বাসের ধাক্কায় বেবি ট্যাক্সিটি দুমড়ে মুচড়ে রাস্তার মাঝখানে পড়ে। এতে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত নবীনগর-কালিয়াকৈর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ এসে রাত নয়টার দিকে রাস্তার এক পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবদুল আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) থেকে ছেড়ে আসা মোল্লা এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস পলাশবাড়ি পৌঁছানোর পর কালিয়াকৈর থেকে ঢাকাগামী একটি বেবি ট্যাক্সিকে চাপা দেয়।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে কালবৈশাখি ঝড়ের কবল থেকে বাঁচার জন্য দৌঁড়ে রাস্তা পার হবার সময় সোমবার রাতে আলমগীর গাজী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বাগেরহাট-মংলা মহাসড়কের কোস্টগার্ড কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আলমগীর গাজী রামপাল উপজেলার মলি
bdnews24