২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাউয়াছড়ার আগুনের সঙ্গে শেভরনের জরিপের সম্পর্ক নেই: পেট্রোবাংলা

পেট্রোবাংলা বলেছে, শেভরনের ত্রিমাত্রিক জরিপের কারণে মৌলভিবাজারের লাউয়াছড়া সংরক্ষিত বনে আগুন লাগেনি। আগুনের কারণ 'সুপারফিশিয়াল'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেট্রোবাংলা বলেছে, শেভরনের ত্রিমাত্রিক জরিপের কারণে মৌলভিবাজারের লাউয়াছড়া সংরক্ষিত বনে আগুন লাগেনি। আগুনের কারণ 'সুপারফিশিয়াল'। এদিকে শেভরন বলেছে, তাদের জরিপের সময় ওই এলাকার পাকা মসজিদে যে ফাটল দেখা দিয়েছে তা মেরামত করে দেওয়া হবে। লাউয়াছড়া বনে শেভরনের জরিপের সর্বশেষ অবস্থা নিয়ে সোমবার পেট্রোবাংলা ও শেভরনের এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। গত ২৬ এপ্রিল লাউয়াছড়া বনে প্রায় এক হেক্টর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এছাড়া কমলগঞ্জ উপজেলায় মাধবপুর ইউনিয়নের বেশ কিছু বাড়ি ও একটি পাকা মসজিদে ফাটল দেখা দেয়। স্থানীয় জনসাধারণ ও পরিবেশবাদীরা এ জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরনের জরিপকেই দায়ী করছে। সংবাদ সম্মেলনে পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, "লাউয়াছড়া সংরক্ষিত বনে সা