২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে চরমপন্থী সন্দেহে ইউপি সদস্যসহ ২২ জন আটক

চরমপন্থী দলের সদস্য সন্দেহে নাটোরে রোববার এক ইউপি সদস্যসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

নাটোর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চরমপন্থী দলের সদস্য সন্দেহে নাটোরে রোববার এক ইউপি সদস্যসহ ২২ জনকে আটক করেছে পুলিশ। নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফ হোসেন জানান, রাজশাহীর বাগমারায় চরমপীন্থদের হামলায় পুলিশ হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে নলডাঙ্গা থানা পুলিশ শনিবার মধ্যরাত থেকে রোববার বিকেল পর্যন্ত ১৮ জনকে আটক করেছে। চরমপন্থী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয় বলে তিনি জানান। আটককৃতরা হলেন- ব্র‏হ্মপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মুকতার হোসেন নিতু, চকশরকুতিয়া গ্রামের আইয়ুব আলী, আব্দুল মজিদ, ডা. ফজল আলী, লুৎফর রহমান, চঞ্চল ও মঞ্জুর রহমান, বাড়িয়াহাটি গ্রামের আজিজুর রহমান, জগদীশপুর গ্রামের আয়েজ উদ্দিন, আব্দুস সালাম ও রফিকুল ইসলাম, মঙ্গলপাড়ার রফিকুল, কোনাপাড়ার রমজান, চেওখালীর নাদের প্রামাণিক, মোজাফফর, জহুরুল ইসলাম ও আক্তার হোসেন ও ইয়ারপুরের মিজানুর রহমান মিঠু। এছাড়াও সিংড়া থানা পুলিশ তারাইপুর গ্রাম থেকে চরমপন্থী দলের তালিকাভূক্ত সদস্য লোকমান হোসেন, পালশা গ্রাম থেকে লুৎফর রহমানসহ চারজনকে আটক করেছে। রোববার সন্ধ্যায় জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আশিক সাঈদ ও সহকারী পুলিশ সুপার আশরাফ হোসেন আটককৃতদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের ব্যাপারে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে নাটোরের সিংড়া ও নলডাঙ্গা থানা ও এর অধীন ফাঁড়ি ও ক্যাম্পগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০২৩ ঘ.