২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসের ধাক্কায় ট্রাক উল্টে তিনজন নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার ভোরে বাস ও মাল বোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুড়িগ্রামের মহিষমারি গ্রামের মেসু মিয়ার ছেলে মো. মনসুর (৩২) ও আব্দুল লতিফের ছেলে আনিসুর রহমান (৩০)। অপর জনের বয়স আনুমানিক ২৭ বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 01:35 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

গাজীপুর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার ভোরে বাস ও মাল বোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুড়িগ্রামের মহিষমারি গ্রামের মেসু মিয়ার ছেলে মো. মনসুর (৩২) ও আব্দুল লতিফের ছেলে আনিসুর রহমান (৩০)। অপর জনের বয়স আনুমানিক ২৭ বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। তিনজনই পেশায় দিন মজুর। এরা ট্রাকে ডালের বস্তার উপর ঘুমিয়ে ছিল। ট্রাক উল্টে বস্তা গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই এদের মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হন। এদেরকে কালিয়াকৈরের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত যাত্রী ও কালিয়াকৈর থানা পুলিশ জানায়, কালিয়াকৈর রুটের আজমেরী পরিবহনের একটি বাস হরিনাহাটি এলাকায় বিকল হয়ে সড়কের পাশে দাঁড়ানো ছিল। এ সময় (ভোর ৬টার দিকে) বগুড়াগামী ডালের বস্তা বোঝাই ট্রাক (সিলেট মেট্রো-ট-০২-০০৭৯) বাসটিকে পেছন দিক থেকে এসে সজোরে ধাক্কা দিয়ে সড়কে উল্টে যায়। বাসের ধাক্কায় ট্রাক উল্টে গেলে তিন শ্রমিক বস্তার নিচে চাপা পড়ে মারা যান। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি আটক করা হয়েছে। চালকরা পালিয়ে গেছেন। লাশ তিনটি ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৬ ঘ.