২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে সাত কেজি হেরোইন আটক

সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের দক্ষিন পদ্মার চর এলাকার হাকিমপুর ক্লাব ঘাট থেকে শনিবার মধ্যরাতে সাড়ে সাত কেজি হেরোইন ও ১০০ গ্রাম কোকেন আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 09:31 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

চাঁপাইনবাবগঞ্জ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের দক্ষিন পদ্মার চর এলাকার হাকিমপুর ক্লাব ঘাট থেকে শনিবার মধ্যরাতে সাড়ে সাত কেজি হেরোইন ও ১০০ গ্রাম কোকেন আটক করেছে বিডিআর। অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি হাকিমপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর বিডিআর জওয়ানরা চ্যালেঞ্জ করলে তারা হেরোইন ও কোকেন ফেলে পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত এক সঙ্গে আটক হেরোইনের মধ্যে এটাই সবচেয়ে বড় চালান বলে বিডিআর জানিয়েছে। বাংলাদেশ রাইফেলস ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ভারত থেকে হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দুই ব্যক্তি। হাকিমপুর ক্যাম্পের বিডিআর জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা হেরোইন ও কোকেন ফেলে পদ্মা নদীতে ঝাঁপ দেয়। তিনি জানান, আটককৃত হেরোইনের আনুমানিক মূল্য সাড়ে সাত কোটি টাকা। বিডিআরের একটি সূত্র জানায়, গত দুই মাসে একই এলাকায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে বিডিআর জওয়ানরা ১১ কেজি হেরোইন আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫১৪ ঘ.