ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী অভিবাসী শ্রমিকের সংখ্যা প্রতি বছর ১৩ শতাংশ এবং প্রবাসীদের পাঠানো অর্থের (রেমিটেন্স) পরিমাণ ২০ শতাংশ হারে বাড়ছে। শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে 'মে মেলা ২০০৮' এর শেষ দিনে এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
'মানুষের জন্য ফাউন্ডেশন' আয়োজিত এই সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশী শ্রমিকদের বিদেশগমনের হার অব্যাহত থাকলে ২০১৫ সাল নাগাদ বিদেশে এদেশী শ্রমিকের সংখ্যা এক কোটি ২৮ লাখে দাঁড়াবে।
সেমিনারে 'অর্থনীতিতে অভিবাসী শ্রমিকের অবদান ও অবস্থান' শীর্ষক মূল নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাসনিম সিদ্দিকী।
মূল প্রবন্ধে বলা হয়, ৭৫৩টি অসাধু জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান দেশের নিরীহ মানুষদের কাছ থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। আর জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর হস্তক্ষেপে প্রতিবছর মাত্র এক থেকে সোয়া কোটি টাকা উদ্ধার করা সম্ভব হচ্ছে।
এ অবস্থা দূর করতে সরকারি হস্তক্ষেপসহ বৈদেশিক কর্মসংস্থান নীতিমালার সংস্কার প্রয়োজন বলে মত দেন অধ্যাপক তাসনিম সিদ্দিকী।
আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক শাহীন আনামের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আবদুল মতিন চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মাহফুজুল হক, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদিক শেখ রুমানা প্রমুখ।
সচিব আবদুল মতিন চৌধুরী বলেন, "সরকার বাংলাদেশ থেকে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে। তবে শ্রমিকদের দক্ষ করে তুলতে সরকার ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার।"
ভারপ্রাপ্ত শ্রম সচিব মাহফুজুল হক বলেন, "অদক্ষতার কারণে শ্রমিকরা বিদেশে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। তাছাড়া বিদেশে পাঠানোর নাম করে কিছু প্রতারক দালাল ও এজেন্সি মালিক নিরীহ মানুষের অর্থ আত্মসাৎ করছে যা দেশের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24