ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাঁতে অস্ত্রোপচারের পর মঙ্গলবার রাত ১১টা থেকে ১০ ঘণ্টাকাল নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার সময় ঠিক কখন রাশিদা মহিউদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, তা বলতে পারছেন না মডার্ন ডায়গনস্টিক সেন্টারের চিকিৎকরা। পরদিন সকাল ৯টায় তারা জানতে পারেন, রাশিদা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মঈনুল হক চৌধুরী সদ্যপ্রয়াত এই সংবাদ পাঠিকার স্বজনদের আনা চিকিৎসায় অবহেলার অভিযোগটি অনুসন্ধান করেছেন।
একজন হৃদরোগ বিশেষজ্ঞ বলেছেন, "উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকায় রাশিদার হার্ট অ্যাটাকের ঝুঁকি ছিল। এক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকদের উচিত ছিল, আরেকটু যত
bdnews24