২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ খুনের ঘটনায় রাজশাহী নাটোর নওগাঁয় সাঁড়াশি অভিযান

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হাটে সন্ত্রাসীদের হামলায় পুলিশ সদস্য নিহত ও অস্ত্র লুটের ঘটনায় রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলায় সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হাটে সন্ত্রাসীদের হামলায় পুলিশ সদস্য নিহত ও অস্ত্র লুটের ঘটনায় রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলায় সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। ওই তিন জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলোকে। (আরও তথ্যসহ) শনিবার দুপুরে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ তাহেরপুর এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি সন্ত্রাস প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান। শুক্রবার রাতে রাজশাহী, নাটোর ও নওগাঁর জেলার থানাগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়। অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথবাহিনী রাতেই অভিযান শুরু করে। তারা রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর, আমরামা, গোপালপাড়া, দুর্গাপুর ও পুটিয়া উপজেলা এবং নওগাঁর আত্রাই উপজেলার বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন বেশ কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী পুলিশ সুপার দিদার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরমপন্থীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করার জন্য শুক্রবার রাতে রাজশাহী, নাটোর ও নওগাঁয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চলছে সাঁড়াশি অভিযান। তিনি জানান, জড়িতদের আটক ও অস্ত্র উদ্ধার অভিযানে পুলিশ শনিবার বিকেল পর্যন্ত ৯ জনকে আটক করেছে। তাদেরকে মুলত জিজ্ঞাসাবাদের জন্যই আটক করা হয়েছে। পুলিশ সুপার জানান, শুক্রবার রাত থেকে অভিযান শুরুর পর তাহেরপুর এলাকা থেকে চরমপন্থীদের ফেলে যাওয়া বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসব অস্ত্রের মধ্যে রয়েছে, একটি দেশি পিস্তল, চাইনিজ রাইফেলের সাত রাউন্ড গুলি, পিস্তলের চার রাউন্ড ও রাইফেলের তিন রাউন্ড গুলি, রাইফেলের একটি ট্রিগার এবং একটি ছোরার খাপ। রাজশাহী শহরের সবগুলো প্রবেশপথে বিশেষ তল্লাশি চলছে। শহরে প্রবেশকারী সব ধরনের যানবাহন ও সন্দেহভাজন যাত্রীদের তল্ল