ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকজনের ধষর্ণের শিকার, থানায় মামলা দিতে গেলে উল্টো হয়রানি, অপবাদ-নির্যাতনের অভিযোগ; এরপর এক ধর্ষণকারীর আত্মীয়কেই বিয়ে করতে বাধ্য হওয়া; তারপর বিষপানে জীবনের পরিসমাপ্তি। এবারের উপাখ্যানটি আদাবরের গার্মেন্টস কর্মী নুরজাহানের। শ্রমিক অধিকার দিবস ১ মে-তে পোশাক-কন্যাটি মরে গিয়ে একরাশ প্রশ্ন ছুঁড়ে দিয়েছে 'সভ্যতা'র মুখে।
নুরজাহানের ভাই নজরুল ইসলামের মুখে শুনে এ কাহিনী জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গোলাম মোর্তজা অন্তু। তবে পুলিশ বলেছে, বোনের মৃত্যুর জন্য তার ভাই-ও দায়ী। "তার ভাইই বোনের হাতে বিষের বোতল তুলে দিয়ে বলেছিল- তুই মরিস না কেন?"
৩০ এপ্রিল বিষপান করে নূরজাহান (২৫)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ মে তার মৃত্যু হয়।
নুরজাহানের মৃত্যুর পর নেওয়া মামলায় আদাবর থানার পুলিশ অভিযুক্ত চার আসামির তিনজনকে গ্রেপ্তার করেছে।
ভাই নজরুল ইসলাম অভিযোগ করেছেন, তার বোন উত্তর আদাবরের মেহেদীবাগের যে ছাপড়া বাসায় ভাড়া থাকত তার মালিক রতন আলী ওরফে বোতলসহ মিজানুর রহমান, কিরণ ও বিপ্লব গত ২৫ এপ্রিল তাকে ধর্ষণ করে।
তিনি জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে আদাবর থানায় গেলে 'সালাম দারোগা' ঘটনাস্থলে গিয়ে ধর্ষকপক্ষের কথা শুনে উল্টো তাকে মারধর করে। উল্টো নূরজাহানকে নষ্টা আখ্যা দেয়। সেদিন মামলা নেওয়া হয়নি। মামলা নেওয়া হয়েছে ১ মে নূরজাহান মারা যাওয়ার পর। ২৮ এপ্রিল জোর করে রাজীব নামে ধর্ষকদের এক সহযোগীর সঙ্গে তার বিয়ে দেওয়া হয়।
নজরুল বলেন, "২৫ এপ্রিল ধর্ষণের শিকার হওয়ার পর নূরজাহান আমার মামাতো বোনের বাসায় চলে যায়। পরদিন রাতে আমি পুরো ঘটনা জানতে পারি। ২৭ এপ্রিল আদাবর থানায় বোনকে নিয়ে গেলে ওসি সাহেব আমার অভিযোগ শুনে দারোগা সালামকে দিয়ে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। ঘটনাস্থলে যাওয়ার পথে আমার বোন এক ধর্ষককে সনাক্ত করলে সে দৌড়ে পালিয়ে যায়।"
তিনি জানান, এরপর রতনের বাসায় গিয়ে পুলিশ বাসার লোকজনের কাছে ঘটনার কথা জানতে চায়। কিন্তু তারা কেউই স্বীকার করেনি। তারা সবাই রতনের লোক। তারা স্বীকার না করায় দারোগা সালাম ঘটনাস্থলেই সবার সামনে লাঠি দিয়ে তাকে মারধর করে রক্তাক্ত করে। তারা বলেন, তোমার বোন নষ্টা। রতনের ভাতিজা রাজিবের সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে। রাজিবের সঙ্গে তার বিয়ে দিয়ে দাও। এরপর আমি মামলা করতে চাইলেও মামলা নেওয়া হয়নি। ২৮ এপ্রিল জোর করে রাজিবের সঙ্গে আমার বোনের বিয়ে দেওয়া হয়।
নজরুল বলেন, "আমাকে ভয় দেখানো হয়
bdnews24