ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রাম থেকে বুধবার দুই শিশুকে পাচারের চেষ্টার অভিযোগে বাচ্চু মিয়া নামের একজনকে আটক করা হয়েছে।
বাচ্চু মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সদর থানার ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাস জানান, বুধবার বিকেল ৪টার দিকে সাতবর্গ গ্রামের বাচ্চু মিয়ার ৭ বছরের মেয়ে হোসনা ও তাজুল ইসলামের ৮ বছরের মেয়ে হনুফাকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে বাচ্চু মিয়া তাদের নিয়ে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদরের গুমুটিয়ায় যায়। সেখানে এক আইসক্রিম বিক্রেতা শিশুদের চিনে ফেলে। তিনি বাচ্চু মিয়াকে ওই শিশুদের ব্যাপারে জিজ্ঞেস করলে বাচ্চু পালাতে চেষ্টা করে।
গোবিন্দ দাস জানান, শিশু দুটিকে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩২৮ ঘ.
bdnews24