২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের শার্শা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

যশোরের শার্শা সীমান্তে মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে হাফিজুর রহমান (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 10:34 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

বেনাপোল, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা সীমান্তে মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে হাফিজুর রহমান (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। হাফিজুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়ীখালী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি সীমান্তের একটি জমিতে ধান কাটার কাজ করছিলেন। শার্শার শিকারপুর বিডিআর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিদ্দিক হোসেন জানান, উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালী ৩৩ নম্বর সীমান্ত পিলার এলাকায় কয়েকজন শ্রমিক জমিতে ধান কাটছিলেন। সকাল ১১টার দিকে ভারতের মেহেরানী ক্যাম্পের বিএসএফ জওয়ানরা অতর্কিতে তাদের লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই হাফিজুর রহমান মারা যান। তিনি জানান, এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। লাশটি সীমান্তে পড়ে আছে। বিএসএফের পক্ষ থেকে সাড়া পেলে পতাকা বৈঠকের পর লাশ উদ্ধার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৯ ঘ.