২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় প্রবাসীকে নির্যাতনের অভিযোগ তদন্তে কমিটি

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথবাহিনীর সদস্যদের হাতে লন্ডন প্রবাসী ব্যারিস্টার রেজওয়ান হোসেনের শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথবাহিনীর সদস্যদের হাতে লন্ডন প্রবাসী ব্যারিস্টার রেজওয়ান হোসেনের শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যারিস্টার রেজওয়ান সোমবার তার এক আত্মীয়কে বিদায় জানাতে এসে বিমানবন্দরের বর্হিগমন লাউঞ্জের বেশ কিছুটা ভেতরে চলে যান। বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিলে তিনি তর্ক করেন ও বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে যৌথবাহিনীর কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যৌথবাহিনীর সদস্যরা রেজওয়ানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ব্যারিস্টার রেজওয়ানকে লাঞ্ছিত করার অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় সামরিক বাহিনীর আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে টাস্কফোর্সের ওই সদস্যদের বর্তমানে বিমান বাহিনীর আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নেওয়া হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন একজন গ্র"প ক্যাপ্টেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএইচবি/২০৪৪ ঘ.