২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষঅশ্র"গিরিতে দিনবদলের হাওয়া

দ্রুজ গ্রাম মাজদাল শামসের নিচের উপত্যকা আইন-আল-তিনাহ'র নাম স্থানীয়রা দিয়েছে 'অশ্র"গিরি' বা 'চিৎকার পাহাড়'। কারণ, ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেওয়ার পর থেকে এখানেই সীমান্তের দু'পাশ থেকে জড়ো হতো বিচ্ছিন্ন পরিবারের সদস্যরা। হাতে তাদের থাকতো দূরবীন। আর কথা চলতো গলা ফাটিয়ে চেঁচিয়ে। গত ১৭ এপ্রিল এ এলাকায় বসেছিল এক ব্যতিক্রমী 'ওপেন এয়ার' উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 08:02 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, ১৮ এপ্রিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)-- দ্রুজ গ্রাম মাজদাল শামসের নিচের উপত্যকা আইন-আল-তিনাহ'র নাম স্থানীয়রা দিয়েছে 'অশ্র"গিরি' বা 'চিৎকার পাহাড়'। কারণ, ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেওয়ার পর থেকে এখানেই সীমান্তের দু'পাশ থেকে জড়ো হতো বিচ্ছিন্ন পরিবারের সদস্যরা। হাতে তাদের থাকতো দূরবীন। আর কথা চলতো গলা ফাটিয়ে চেঁচিয়ে। গত ১৭ এপ্রিল এ এলাকায় বসেছিল এক ব্যতিক্রমী 'ওপেন এয়ার' উৎসব। সিরিয়ান দ্রুজরা এদিন পালন করে ফরাসী শাসনের বিরুদ্ধে তাদের গণ আন্দোলনের বার্ষিকী 'ইয়ম আল-জালা' বা বহিষ্কারের দিন। মাজদাল শামস ও অন্যান্য ইসরায়েল-অধিকৃত দ্রুজ শহরের মানুুষজন যুদ্ধবিরতি রেখার তাদের দিকে জমায়েত হয়েছিল। শ'তিনেক মিটার দূরে কাঁটাতারের বেড়া আর ভয়াবহরকম মাইনসঙ্কুল আইন-আল-তিনাহ উপত্যকার ওপাশে একইভাবে জড়ো হয়েছিল সিরিয়ার মানুষ। একই উৎসব। একই প্রাণের টান। কিন্তু মাঝখানে রাজনীতির অমোচনীয় বেড়া। উভয় দিকের মানুষ নাচগান সহকারে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। দোলায় সিরিয়ার পতাকা মন্দমধুর পাহাড়ী হাওয়ায় যা ওড়ে পতপত করে। অধিকৃত এলাকার সমবেত মানুষের মধ্যে ছিল আনন্দের উত্তেজনা। চেনা কাউকে দেখলেই উঠছিল উল্লাসের ঝড়। অধিকৃত এলাকায় বসবাসকারী আত্মীয়-পরিজনকে দেখার জন্য সিরীয় সরকার তাদের অংশে একটি উঁচু প্ল্যাটফরম বানিয়ে দিয়েছে। যোগাযোগ বিপ্লব এই দীর্ঘদিনের চেনা ছবিটা পাল্টে দিয়েছে অনেকখানি। ই-মেইল, মোবাইল ফোনের মতো আধুনিক প্রযুক্তি এই বিচ্ছিন্ন মানুষগুলোর জীবনকে বেশ সহজ করে তুলেছে। আগে থেকেই সীমান্তে গিয়ে দেখা করার খবর পৌঁছানো যায় এখন। তিন বোন সালওয়া, ইকরাম ও মাদিহা জানান তারা তাদের ভাগনি দামেস্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিনাসকে দেখতে পেয়েছেন। সালওয়া বলেন, "মোবাইল ফোনে সে আমাকে কথা দিয়েছিল আজ আসবে বলে। কথা বলার সময় অবশ্য লাইন কেটে যায়। আমাদের ধারণা, কমলা রংয়ের জামা পরা যে মেয়েটি হাত নাড়ছে সে-ই মিনাস।" মজার ব্যাপার, তিন বোনের জামার রং একসঙ্গে সিরিয়ার পতাকার প্রতিকৃতি তৈরি করেছিল যা অনেক দূর থেকেও বোঝা সম্ভব। তবে এটা পরিকল্পিতভাবে করা হয়নি বলেই জানালেন তারা। এখানে জড়ো হওয়া মাজদাল শামসের প্রায় দু'হাজার অধিবাসীরই সিরিয়ার প্রতি যথেষ্ট দেশপ্রেম রয়েছে। তবে বেশিরভাগের জন্যেই মাতৃভূমিতে ফিরে যাওয়াটা দুস্কর। শুধু শিক্ষার্থী ও ধর্মীয় নেতারা কিউনিত্রা এলাকায় জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন 'ক্রসিং' পার হয়ে ওপারে যাওয়ার অনুমতি পান। এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দু'পারের সদস্যদেরই জর্ডানে যেতে হয়। কারণ সিরিয়ার সরকার তার নাগরিকদের ইসরায়েলের ভেতর দিয়ে গোলান মালভূমিতে প্রবেশের অনুমতি দেয় না। জর্ডানের সঙ্গে ইসরায়েলের শান্তিচুক্তি স্বাক্ষরের আগে ১৯৬৭ থেকে ১৯৯০ পর্যন্ত আইন-আল-তিনাহ-ই ছিল দু'পারের বাসিন্দাদের দেখা করার একমাত্র স্থান। অধিকৃত এলাকার অনেকেই জানালেন তারা গত ৪০ বছরে তাদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারেননি। ২৬ বছর আগে অধিকৃত এলাকার সীমান্তে মাইনের আঘাতে একটি হাত ও পা হারানো সালিহ আবু আরার বলেন, "এখানে থাকার ব্যাপারে আমার কোনো দুঃখ নেই। আমি এ এলাকাটি ভালোবাসি এবং বেড়ার ওপার থেকে আমাদের দেশবাসীকে দেখতে পেয়ে আনন্দিত হই। এই যোগাযোগ এটাই প্রমাণ করে, কোনো প্রাচীর বা সরকার আমাদের আলাদা করতে পারবে না।" ওপেন এয়ার অনুষ্ঠানে সিরিয়ার অংশে সামিহ শুকাইর মঞ্চে উঠে জনপ্রিয় গান 'ইয়া গোলান, লি মা তাহুনা আলাইনা' শুরু করার সঙ্গে সঙ্গে উভয় অংশে ব্যাপক সাড়া পড়ে যায়। এপাশে থাকা এক কিশোর বললো, "আমরা একসঙ্গে গানটি গাইতে চাই, কিন্তু ঠিকভাবে তা শুনতে পাচ্ছি না।" তিন ঘণ্টার উৎসব শেষে দুপাশের জনগণ আবার নিজ নিজ ঘরে ফিরে যায়। আর একটি ব্যতিক্রমী জমজমাট সন্ধ্যা শেষে আবারও দৈনন্দিন নিঃসঙ্গ নীরবতায় ফিরে যায় 'অশ্র"গিরি' । দ্রুজ স