২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিময় অতীত ফিরিয়ে নিয়ে মৈত্রী এলো ঢাকায়

"আমার খুব ভালো লাগছে। নিজের দেশে এলাম বলেই মনে হচ্ছে। ভবিষ্যতে আবারও রেল যোগাযোগ বন্ধ হলে তা হবে দুঃখজনক।"-পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপধ্যায় ট্রেন থেকে নেমে এভাবেই অনুভূতি জানালেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে। মুন্সীগঞ্জের বিক্রমপুরে জন্ম নেওয়া শীর্ষেন্দুর পৈত্রিক নিবাস ময়মনসিংহে। (আরও তথ্যসহ-৪)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "আমার খুব ভালো লাগছে। নিজের দেশে এলাম বলেই মনে হচ্ছে। ভবিষ্যতে আবারও রেল যোগাযোগ বন্ধ হলে তা হবে দুঃখজনক।"-পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপধ্যায় ট্রেন থেকে নেমে এভাবেই অনুভূতি জানালেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে। মুন্সীগঞ্জের বিক্রমপুরে জন্ম নেওয়া শীর্ষেন্দুর পৈত্রিক নিবাস ময়মনসিংহে। দেশবিভাগের সময় পরিবারের সদস্যদের সঙ্গে চলে যান পশ্চিমবঙ্গে। কয়েকদিন আগেই বাংলাদেশ ঘুরে গেছেন। আবারও এলেন নাড়ির টানে। ঢাকার স্টেশনে নেমেই জানালেন এমন একটি ঐতিহাসিক ভ্রমনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মৈত্রী পৌঁছানোর বিস্তারিত খবর দিচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুমন মাহবুব। (আরও তথ্যসহ-৪) ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনের আলো দেখার সঙ্গে সঙ্গে করতালি দিয়ে স্বাগত জানানো শুরু হয়। ট্রেনটি প্লাটফরমে দাঁড়ানোর পর নেমে আসা যাত্রীদের বরণ করেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের। এসময় যাত্রীদের ফুল দিয়ে ও ফুলের পাঁপড়ি ছিটানো হয়। সাংস্কৃতিক দলের সদস্যরা দেশাত্মবোধক গান গেয়ে, মেয়ে ও শিশুরা গোলাপ ফুল ও রজনী গন্ধার স্টিক দিয়ে অতিথিদের স্বাগত জানায়। ভারতীয় যাত্রী দলের নেতৃত্বে ছিলেন দেশটির একজন মরকারি কর্মকর্তা জয়া ভার্মা। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, "আমার কাছে মনে হচ্ছে, নিজের দেশেই এলাম। বাংলা নতুন বছরে এর থেকে বড় উপহার আর হতে পারে না।" ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশনে খানিকটা জটিলতা ও সময় ক্ষেপনের কথা স্বীকার করে তিনি জানান, ভবিষ্যতে এ সমস্য কেটে যাবে। ঢাকা-কলকাতা ট্রেনের ঐতিহাসিক যাত্রায় সঙ্গী হয়ে এসেছেন ২২জন সংবাদকর্মী। এদের একজন ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস এর চিত্র সাংবাদিক সন্দীপন চ্যাটার্জী। সন্দীপন বলেন, "বাংলাদেশে প্রথম এলাম। ট্রেনে আসতে ভালো লেগেছে। তবে ভারতীয় কাস্টমসে কিছুটা সময় লেগেছে।" বিবিসি'র সাংবাদিক সুবীর ভৌমিক বলেন, "আমি ত্রিপুরার লোক, সীমান্তেই আমার বসবাস। বাংলাদেশে অনেকবার এসেছি কিন্তু ট্রেনে আসাটা সবচেয়ে বড় অভিজ্ঞতা।" ১৯৬৪ সালের পর বাংলাদেশে আসা ভারতীয় নাগরীক রঙ্গলাল চৌধুরী বলেন, "অনেক দিন পর বাংলাদেশে এলাম। ট্রেনে এলাম বলেই ভালো লাগল। মনে হচ্ছে নিজের দেশেই আছি।" রঙ্গলালের স্ত্রী অনিকা চৌধুরী এই প্রথম এলেন বাংলাদেশে। অনুভূতি জানাতে গিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "ট্রেন আসা হলো বলেই আনন্দ লাগছে। নিজের দেশের মতোই মনে হচ্ছে।" তিনি জানান, ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশন পার করতে বেশ সময় লেগেছে। তবে বাংলাদেশের কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাদের প্রশংসা করেন তিনি। ট্রেনের অপর এক যাত্রী নিরঞ্জন রঞ্জন সাহা বলেন, "ব্যবসার কাজে আমি নিয়মিত বাংলাদেশে যাতায়াত করি। গত ডিসেম্বরেও ঢাকা এসেছি। এ ট্রেন চালুর কারণে ২৫কোটি বাঙালীর মেল বন্ধন হলো। মৈত্রী এক্সপ্রেস দু'বাংলাকে আরো কাছে আনবে।" অপর যাত্রী ব্রহ্মচারী সনাতন জানান, মৈত্রী ট্রেন চালুর কারণেই ছয় বছর পর বাংলাদেশে এলেন তিনি। ৪৩ বছরের অপেক্ষা ১২ ঘন্টার যাত্রায় শেষ করে কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেস সোমবার রাত সাড়ে ৮টার তিন মিনিট আগে ঢাকার ক্যান্টনমেন্ট রেল স্টেশনে পৌঁছায়। ভারতের সময় সকাল ৭টা ১০ মিনিটে ট্রেনটি কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ঢাকা ক্যান্টমেন্ট রেল স্টেশনে মৈত্রী এক্সপ্রেসকে স্বাগাত জানাতে যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের ছাড়াও উপস্থিত ছিলেন, পর্যটন বিভাগের চেয়ারম্যান শফিক আহমেদ মেহেদী, রেল বিভাগের মহাব্যবস্থাপক ইকবাল মোল্লাসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। কলকাতার মৈত্রীকে বরণ করে নিতে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনকে বর্ন্যাঢ্য সাজে সাজানো হয়। পুরো স্টেশন ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। প্লাটফরমের যে অংশে ট্রেনটি এসে দাঁড়ায় তার পুরোটা জুড়ে কার্পেট বিছানো হয় এবং প্লাটফরম থেকে স্টেশনের গাড়ি বারান্দা পর্যন্ত ছিল লাল গালিচা। পুরো স্টেশন এলাকায় ছিল কড়া পাহারা। সকালে কলকাতা থেকে মৈত্রী ট্রেনটি রওনা দিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে বিকেল ৫টায় ঈশ্বরদী পৌঁছায়। আমাদের সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর প্রতিনিধি জানান, মৈত্রী ট্রেনটি পৌনে ৬টায় যুমনা সেতু অতিক্রম, সন্ধ্যায় ৭টা ৪০ মিনিটে টাঙ্গাইল, রাত ৭টা ৫০ মিনিটে জয়দেবপুর ও রাত ৮টা ১০ মিনিটে টঙ্গি জংশন অতিক্রম করে। প্রতিটি রেল স্টেশনের এর অসংখ্য মানুষ দাঁড়িয়ে মৈত্রী ট্রেনকে হাত নেড়ে স্বাগত জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ছয়টা বাজার ১০ মিনিট আগে ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপারের সয়দাবাদ স্টেশনে পৌঁছে। এখানে অল্প সময়ের নিরাপত্তা তল্ল