২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণ উৎসবে বিস্ফোরণে রাজধানীতে একজন নিহত

বর্ষবরণ উৎসবে সোমবার দুপুরে বেলুনে বাতাস দেওয়ার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবু (৩০) নামে একজন নিহত হয়েছে। ধানমন্ডির ৩২ নম্বর সড়কে রাসেল স্কয়ারের উল্টো দিকে লেকের পাড়ে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার সহকারী উপ পরিদর্শক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"দুপুর দেড়টায় পঙ্গু হাসপাতালে নেওয়ার পর বাবু মারা গেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2008, 08:03 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বর্ষবরণ উৎসবে সোমবার দুপুরে বেলুনে বাতাস দেওয়ার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবু (৩০) নামে একজন নিহত হয়েছে। ধানমন্ডির ৩২ নম্বর সড়কে রাসেল স্কয়ারের উল্টো দিকে লেকের পাড়ে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার সহকারী উপ পরিদর্শক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"দুপুর দেড়টায় পঙ্গু হাসপাতালে নেওয়ার পর বাবু মারা গেছে।" তিনি জানান, বাবু লেকের পাড়ে বেলুন বিক্রি করছিল। বেলুনে বাতাস ভর্তির ছোট ও বড় দুইটি গ্যাস সিলিন্ডার ব্যবহার করছিল। এর মধ্যে ছোট সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী ১১ বছরের কিশোর মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''দুপুর পৌনে ১ টার দিকে ধানমন্ডি লেকের পাড়ে হঠাৎ শব্দ হয়। তাকিয়ে দেখি লেকের মধ্যে দিয়ে এক লোক সাঁতার দিয়ে পাড়ের দিকে আসছে। কাছে আসার পর দেখা যায় তার দুই পা নেই। পরে লোকজন তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।'' গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর হাজার হাজার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা বিস্ফোরণ ঘটেছে মনে করে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচসি/আরএ/জিএনএ/১৩৫৭ ঘ.