শেরপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতি মামলায় ১৪ জনকে পৃথক দুটি ধারায় ১৮ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোবার শেরপুরের সহকারী দায়রা জজ শেখ মফিজুর রহমান এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- নুরুল আমিন, বাক্কার, নুর বেপারি ও হাছেন আলী, কালামির, শাহজাহান, বাসু, সোলে, রহিম, আমজাদ আলী, হাক্কি, নুরে আলী, দুলাল ও মনসুর। এর মধ্যে নুরুল আমিন, বাক্কার, নূর বেপারি ও হাছেন আলী কারাগারে রয়েছেন। বাকীরা পলাতক।
১৯৯১ সালের ১৭ মে রাত আটার দিকে শেরপুরের নকলা উপজেলার শিকদার পাড়া গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দণ্ডিতরা ১৫ হাজার টাকাসহ ২১ হাজার টাকার মালামাল লুট করে। ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী নুরুল আমিনকে ধরে ফেলে।
এ ব্যাপারে নকলা থানায় মামলা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌসুলি (এপিপি) আমিনুল ইসলাম হেলাল। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তাপস কুমার সিংহ রায় ও আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24