২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য ও পশু খাদ্য অধ্যাদেশ অনুমোদন

লাইসেন্স ছাড়া কেউ মৎস্য ও পশু খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আমদানি ও রপ্তানি, বিপণন, বিক্রয় ও বিতরণ করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। এই বিধান সংম্বলিত 'মৎস্য খাদ্য ও পশু খাদ্য অধ্যাদেশ ২০০৮' অনুমোদন করছে উপদেষ্টা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লাইসেন্স ছাড়া কেউ মৎস্য ও পশু খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আমদানি ও রপ্তানি, বিপণন, বিক্রয় ও বিতরণ করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। এই বিধান সংম্বলিত 'মৎস্য খাদ্য ও পশু খাদ্য অধ্যাদেশ ২০০৮' অনুমোদন করছে উপদেষ্টা পরিষদ। রোববার বিকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এর সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, "এখন থেকে মৎস্য ও পশু খাদ্যের প্যাকেটের গায়ে সুনির্দিষ্টভাবে খাদ্য উপাদানের নাম ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সুস্পষ্টভাবে লিখতে হবে।" তিনি আরো জানান, উৎপাদিত পণ্যের গুণগতমান নিশ্চিত করে উৎপাদন বাড়ানো, পল্ট্রি ও ডেইরি ফার্মের সার্বিক উন্নয়ন; রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আনা এ অধ্যাদেশ প্রণয়নের মূল উদ্দেশ্য। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির উপর তথ্য উপস্থাপন করেন। সেচের জন্য প্রতিদিন ৪০০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বিরতিহীনভাবে সরবরাহ করা হচ্ছে বলে তিনি উপদেষ্টাদের জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এমএইচবি/২০৫৭ ঘ.