২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"যারা ফসল ফলায় তারাই আজ না খেয়ে আছে"

যারা ফসল ফলায় তারাই আজ না খেয়ে আছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মুদাচ্ছির হোসেন । শুক্রবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত 'খাদ্য নিরাপত্তা ও ইসলাম' শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা ফসল ফলায় তারাই আজ না খেয়ে আছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মুদাচ্ছির হোসেন । শুক্রবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত 'খাদ্য নিরাপত্তা ও ইসলাম' শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন । সৈয়দ মোদাচ্ছির বলেন," যারা কৃষক, ফসল ফলায় তারাই আজ না খেয়ে আছে। যতক্ষণ পর্যন্ত দেশের সাধারণ মানুষকে খাদ্য নিরাপত্তা না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত দেশের উন্নতি হবে না।" 'দেশপ্রেম ঈমানের অঙ্গ' এ হাদিস উদ্ধৃত করে তিনি বর্তমান সরকারকে 'ঈমানের সঙ্গে' দেশ পরিচালনার আহ্বান জানান। সেমিনারে 'খাদ্য নিরাপত্তা ও ইসলাম' শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. এম তাজুল ইসলাম। প্রবন্ধে তিনি বলেন, "ইতিহাস সাক্ষ্য দেয়, প্রায় সব দুর্ভিক্ষের সময়েই খাদ্যের অভাব যতটুকু থাকে তার চেয়ে বেশি দায়ী থাকে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও উচ্চমূল্য। কেবল সঠিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও সুশাসনই এ সমস্যার সমাধান করতে পারে।" বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এ কে এম আমিনুল হক বলেন, "দেশের খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে। এ জন্য সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। " সেমিনারে আর বক্তব্য দেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোশারফ হোসেন, কৃষি স