২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সফরমার বিষ্ফোরণে খালিশপুর বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড

খুলনার খালিশপুর গোয়ালপাড়ার ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ট্রান্সফরমার বিষ্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

খুলনা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার খালিশপুর গোয়ালপাড়ার ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ট্রান্সফরমার বিষ্ফোরিত হয়ে আগুন ধরে যায়। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নেভানো হলেও কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। আগামী দুই তিন দিনের মধ্যে কেন্দ্রটি চালু করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে প্রকৌশলী মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বিকট শব্দে ট্রান্সফরমার বিষ্ফোরিত হয়। এতে আগুন ধরে যায়। স্থানীয় দমকল বিভাগকে খবর দেওয়া হলেও বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন। এর ফলে পুরো খুলনা রাত পৌনে আটটা পর্যন্ত অন্ধকারে নিমজ্জিত ছিল। আগুন লেগে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার পর জাতীয় গ্রিড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, বরিশাল-ভোলা গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে ব্যাপক লোড শেডিং চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৫৯ ঘ.