২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তির হিসাব না দেওয়ায় দিপু চৌধুরীর তিন বছর কারাদণ্ড

সম্পত্তির হিসাব না দেওয়ায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজিদুল হক চৌধুরী দিপুকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 06:02 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সম্পত্তির হিসাব না দেওয়ায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজিদুল হক চৌধুরী দিপুকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ জজ আদালত -৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম এ রায় দেন। দিপু চৌধুরী পলাতক। তার আটক বা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে। গত বছরের ২২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক মোহাম্মদ ইব্রাহিম সূত্রাপুর থানায় মামলাটি দায়ের করেন। এর আগে ২৫ সেপ্টেম্বর দুদক নোটিশ দিয়ে দিপুকে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দিতে বলেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসকে/