২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্বামীর ছুরিতে পোশাক কর্মী নিহত

রাজধানীর পল্লবীতে বুধবার স্বামীর ছুরিতে শাহনাজ বেগম নামে এক পোশাক কর্মী নিহত হয়েছেন। পুলিশ স্বামী জাহাঙ্গীরকে রক্তমাখা ছুরিসহ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 06:00 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে বুধবার স্বামীর ছুরিতে শাহনাজ বেগম নামে এক পোশাক কর্মী নিহত হয়েছেন। পুলিশ স্বামী জাহাঙ্গীরকে রক্তমাখা ছুরিসহ গ্রেপ্তার করেছে। নিহত শাহনাজ মিরপুরের পোশাক তৈরির কারখানা শিয়া ফ্যাশনস এর কর্মী। আর জাহাঙ্গীর কাপড়ে কারচুপির কাজ করেন। তারা মিরপুর ১১ নম্বর সেকশনে একটি বাসায় ভাড়া থাকতেন। পল্লবী থানার উপ-পরিদর্শক রহমত আলী জানান, শাহনাজ দুপুর ২টার দিকে খাবার খেতে কারখানা থেকে বাসায় আসেন। এ সময় তরকারি নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর তাকে পেছন দিক থেকে ছুরি মারে। শাহনাজের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত তাকে একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, শাহনাজ মারা গেছে। পরে স্থানীয়রা রক্তমাখা ছুরিসহ জাহাঙ্গীরকে পুলিশে সোপর্দ করে বলে রহমত আলী জানান। শাহনাজের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদরে। তার বাবা অলিয়র মণ্ডল এ ব্যাপারে পল্লবী থানায় একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২৩৫২ ঘ.