ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপসচিব পর্যায়ের একজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) পদায়ন এবং পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত ওএসডি উপ-সচিব আবদুল্লাহ আল বাকীকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
ইউএনওদের মধ্যে মাগুড়া সদরের মোমেনা খাতুনকে বাগেরহাটে, শেরপুরের ঝিনাইগাতির আব্দুল হামিদকে কুমিল্লায়, বাগেরহাট সদরের শেখ রফিকুল ইসলামকে ঝিনাইদহে, রংপুরের গঙ্গাচড়ার মুকেশ চন্দ্র বিশ্বাসকে পঞ্চগড়ে এবং খুলনার ডুমরিয়ার শাহজাহান আলীকে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৯২০ ঘ.
bdnews24